• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

গলাচিপায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭০ পঠিত
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২

পটুয়াখালীর গলাচিপায় নুরু খানের (৬০) হত্যাকারী ভূঁইয়া বাহিনীর মান্নান, রনিসহ সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রোববার  উপজেলার  চরকাজল ইউনিয়নের ভূঁইয়া স্লুইস বাজারে নিহতের পরিবার ও নির্যাতিত জনগণের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে হাজার হাজার বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মঞ্জুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাওলানা ফকর উদ্দিন, শাহাবুদ্দিন বেপারী ও নিহত নুরু খানের স্ত্রী প্রিয়া বেগম। বক্তারা ভূমিদস্যু, সন্ত্রাসী ও লুটেরা মান্নান ভূঁইয়ার পরিকল্পিত হত্যার শিকার নুরু খানের হত্যাকারী মান্নান ভূঁইয়া ও রনিসহ সকল খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে  বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের  সড়কগুলো প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে গত ২৫ জুলাই রাতে গলাচিপা উপজেলার  চরকাজল ইউনিয়নের ভূঁইয়া স্লুইস বাজার সংলগ্ন দাখিল মাদ্রাসার পূর্ব পাশের চৌরাস্তায় ভূঁইয়া বাহিনীর হামলায় ওই ইউনিয়নের বড় শিবা গ্রামের নুরু খান (৬০) নিহত হন। ওই রাতেই পুলিশ নুরু খান হত্যা মামলার ৫ আসামিকে গ্রেফতার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ