• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব: ৪ রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ জ্বালানি তেলের ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ…. বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত, দাম বাড়ার আশঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ধর্ষকের রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই বিচার হবে: শামা ওবায়েদ গুমের শিকার পরিবারকে সহায়তার দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ফখরুলের তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১

বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন, শোভাযাত্রায় পুলিশি বাধা./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৬২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফল পৌরসভা শাখা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কেক কেটে উদযাপন করা হয়েছে। পরে পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা করার চেষ্টা করলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে বাউফল পৌরসভা শাখা বিএনপির সভাপতি মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক সাংসদ মো. শহিদুল আলম তালুকদার।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে আনন্দ শোভাযাত্রা বের হলে পুলিশ বাধা দেয়। তখন সড়কের ওপর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল দিতে থাকে। এ সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের মধ্যে ফিরে যেতে বাধ্য হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ