• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
অক্টোবরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের জাইমা রহমান জাতিসংঘে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন: মাহ্দী আমিন নতুন সামরিক বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ গঠন করলেন আমির ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারপ্রতি ৮ টাকা ৩৯ পয়সা বিমানবন্দরে অসুস্থ মা, মানবিকতায় পাশে দাঁড়ালেন আনসার সদস্যরা দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু নিউগিনি প্রপার্টিজে হামলা: গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন কাতারে স্বল্প আয়ের মানুষের সহায়তায় রফিক ও কাতার চ্যারিটির

জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক বাংলাদেশ, বললেন কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩৪২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

মো.নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর রেখে যাওয়া বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক বাংলাদেশ। ধর্ম যার যার উৎসব সবার। ছেলেবেলা থেকে আমরা এটি দেখে আসছি। ঈদের ধর্মীয় আনুষ্ঠানিকতা মুসলমানদের,উৎসবটা সবার। পূজার ধর্মীয় আচার হিন্দুদের,উৎসবটুকু সবার। সোমবার রাত সাড়ে ৮ টায় পৌর শহরের পূজা মন্ডব পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বন্ধনের একটি দেশ। এখানে আমরা সবাই এক সুতোয় গাঁথা আছি। দেশরতœ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু ধর্মালম্বীদের প্রতি শুভেচ্ছা বিনিময় ও সকলের সু-স্বাস্থ্য কামনা করেন।
কেন্দ্রীয় যুবলীগ নেতা এ্যাড.ড. শামীম আল সাইফুল সোহাগ পৌর শহরের বাদুরতলী শারদীয় পূজা মন্ডপ, চিংগুড়িয়া পূজা মন্ডপ, চিংগুড়িয়া সবুজ সংঘ ও জগন্নাথ আখড়াবাড়ি পূজা মন্ডপ পরিদর্শন এবং নগদ অর্থ প্রদান করেন। তিনি প্রতিটি পূজা মন্ডব কমিটির লোকজনের সাথে কুশল বিনিময় ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন। এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক  সৈয়দ জাকির হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি শেখ যুবরাজ, যুবলীগ নেতা মিজানুর রহমান, এ্যাড সুমন, গাজী রবিউল ইসলামসহ স্থানীয় যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এ উপজেলায় মোট ১৬ টি পূজা মন্ডবে দূর্গা পূজা উদ্যাপন হচ্ছে। প্রতিটি মন্ডব তিনি পরিদর্শন করবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ