• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ,,, ত্রয়োদশ সংসদ নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মাইলফলক: নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ,,, দীর্ঘ  ১ মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন,, কলাপাড়ায় ইউপি সদস্যর বিরুদ্ধে শতাধিক গ্রামবাসীর অভিযোগ প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিলেন শিক্ষার্থীরা নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক নজর: ১৬ দেশের পর্যবেক্ষক আসছেন বাংলাদেশে কলাপাড়ায় মসজিদের ইমামকে পিটিয়ে রক্তাক্ত জখম/দৈনিক ক্রাইম বাংলা।। মান্দায় চুরি হওয়া মোটরসাইকেল আত্রাইয়ে উদ্ধার, গ্রেপ্তার ২/দৈনিক ক্রাইম বাংলা।। শাহ ছুফি মমতাজীয়া দরবার শরীফে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি প্রার্থী/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় আবারো মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত/দৈনিক ক্রাইম বাংলা।।

ক্রিমিয়ার সেতুতে যান চলাচল পুনরায় শুরু, রাশিয়ার সেনাবাহিনীর নেতৃত্বে পরিবর্তন/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৭৭ পঠিত
আপডেট: রবিবার, ৯ অক্টোবর, ২০২২

মস্কো, ৯ অক্টোবর, ২০২২ (ক্রাইম বাংলা ) : বিষ্ফোরণে আংশিক ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার সাথে রাশিয়ার সংযোগকারী প্রধান সড়ক ও রেল সেতু দিয়ে শনিবার পুনরায় যান চলাচল শুরু হয়েছে। ক্রিমিয়াকে রাশিয়ার সাথে সংযুক্তির প্রতীক হিসেবে বিবেচিত এই সেতুটিতে বিষ্ফোরণের জন্য একটি ট্রাক বোমা হামলাকে দায়ী করেছে ক্রেমলিন।
ইউক্রেন যুদ্ধে ধারাবাহিক ব্যর্থতার জন্য রাশিয়ান সেনাবাহিনী ব্যাপক সমালোচনার মুখোমুখি হওয়ার পর ক্রেমলিন একই দিনে নতুন জেনারেল নিয়োগের ঘোষণা দিয়েছে।
রাশিয়ান তদন্তকারীরা বলেছেন, ১৯-কিলোমিটার (১২-মাইল) সেতুটিতে শনিবার ভোরের দিকে একটি বিস্ফোরণে ব্যাপক ক্ষতি হয়েছে। এতে তিনজন নিহত হয়, বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কারে আগুন লাগে এবং দুটি ট্যাংকার গাড়ির লেনে ভেঙে পড়ে।
বিস্ফোরণের ঘটনায় ইউক্রেনীয় এবং অন্যান্য সামাজিক মিডিয়ায় উল্লাস প্রকাশ করে। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর রাতের ভাষণে এ বিষয় সরাসরি কিছু উল্লেখ করেননি এবং কর্মকর্তারা এর দায় স্বীকার করেনি।
রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন সাংবাদিকদের বলেছেন, ‘রেল সেতু দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে’। কখন থেকে চালু হয়েছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তি এ কথা জানায়।
আগের এক টেলিগ্রামে খুসনুলিন নিশ্চিত করেছেন যে, ‘মালবাহী এবং যাত্রীবাহী উভয় ধরণের যানবাহন পুনরায় চালু করা হয়েছে এবং ধ্বংস হওয়া লেনগুলো ‘অদূর ভবিষ্যতে’ পুনরুদ্ধার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ