• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির বিক্ষোভ মিছিল/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৫৬ পঠিত
আপডেট: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

সেলিম মিয়া: রংপুর জেলা প্রতিনিধি।‌।
আগামী ২৫ অক্টোবর জাতীয় পার্টির মহানগর সম্মেলনকে সামনে রেখে রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত  ৮টার দিকে মহানগর জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রস্তুতি সভা করা হয়।
এ সময় জাতীয় শ্রমিক পার্টির মহানগরীর সকল নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রংপুর সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয় থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
আগামী ২৫ অক্টোবর জাতীয় পার্টির মহানগর সম্মেলনকে ঘিরে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রস্তুতি আলোচনা সভা করা হয়। এ সময় জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশ নেন, হুমায়ুন কবির মিঠু সিনিয়র সহ-সভাপতি মহানগর রংপুর। মাসুদ রানা মিলন ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর রংপুর। পলাশ খান সহসাধারণ সম্পাদক মহানগর রংপুর। এনামুল কবির সমাজ সাংগঠনিক সম্পাদক মহানগর রংপুর।
এ ছাড়া রাজিব ইসলাম প্রচার সম্পাদক সহ প্রায় পাচ শত জাতীয় শ্রমিক পার্টির মহানগরীয় নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এ সময় জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজু নগরীতে বিক্ষোভ মিছিলে শেষে সেন্ট্রাল রোডস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, রংপুরের মাটি জাতীয় পার্টির ঘাটি। ষড়যন্ত্র করে কোন লাভ নেই। জাতীয় পার্টিতে কোন ষড়যন্ত্রকারীদের স্থান নেই। এ সময় আগামী ২৫ অক্টোবর জাতীয় পার্টির মহানগর সম্মেলন কে সফল করতে সকল স্বরযন্ত্র কে রুখে দিয়ে মহানগর শ্রমিক পার্টির নেতা কর্মী সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের একযোগে সফল করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ