• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মানবসেবার অঙ্গীকারে লায়ন্স ক্লাব অব ঢাকা রয়্যাল গ্রিনে নতুন নেতৃত্ব কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে যুবককে মারধরের অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ বিএনপির নিবন্ধিত সহযোগী সংগঠনের স্বীকৃতি দাবিতে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ ঐতিহাসিক শাহী মসজিদের জমি দখলের অভিযোগে মানববন্ধন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি কলাপাড়ায় পূর্ব বিরোধের জেরে ছোট ভাইয়ের বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, ১০ লাখ টাকার ক্ষতি টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা নেই, সরকারি মালিকানাতেই থাকবে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে ধাক্কা, পাঁচ মাসে আয় কমেছে ৮ শতাংশ রাজধানীতে থেমে থেমে বৃষ্টি, আরও পাঁচ দিন ভারী বর্ষণের পূর্বাভাস কোচিংয়ে গিয়ে আর ফেরেনি মরিয়ম, ১২ দিনেও মেলেনি সন্ধান

নরসিংদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক আলম খান /দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৫১ পঠিত
আপডেট: বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

নরসিংদী প্রতিনিধি।।
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে অবৈধভাবে লালমাটির টিলা ও ফসলী জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় এক সাংবাদিক। হামলায় আহত সাংবাদিক আলম খান দৈনিক নওরোজ পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি,শিবপুর প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য।
আহত আলম খান জানান, মঙ্গলবার (২০ আগষ্ট) বিকেলে উপজেলার কামরাবো গঙ্গাজলি ব্রিজের কাছে সংবাদ সংগ্রহ করে চলে যাওয়ার সময় কামরাবো গ্রামের জয়নালের ছেলে রনি (৩০) ও সুজাতপুর গ্রামের আবুল হাসেমের ছেলে লুৎফর (৪৮) এর নেতৃত্বে অজ্ঞাত ৩/৪ জন আমার ব্যবহৃত সিনজির গতিরোধ করে।আমি এর কারণ জানতে চাইলে তারা আমাকে গাড়ি থেকে টেনে নামিয়ে কিল ঘুষি মারতে থাকে।আমি তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলে তারা আমার একটি ডিএসএলআর /হ্যান্ডি ক্যামেরা ছিনিয়ে নেয়।পরে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন চলে আসলে সন্ত্রাসীরা এই বলে হুমকি দিয়ে চলে যায় যে এই বিষয়ে কোন প্রকার বাড়াবাড়ি করলে সাংবাদিক সাগর-রুনির মতো হত্যা করা হবে।
ঘটনার পর আহত সাংবাদিক শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
চিকিৎসক জানিয়েছেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিনিয়র সাংবাদিক আলম খানের উপর হামলায় শিবপুরের বিভিন্ন মহল ও ফেসবুকে সমালোচনা ও নিন্দার ঝড় বইছে।
এ ব্যাপারে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন হামলার শিকার সাংবাদিক আলম খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ