• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২১০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বিরোধী দলকে বাধা দেওয়া হচ্ছে না। রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। যে দল যখনই সমাবেশ করতে চাচ্ছে, আমরা বা ডিএমপি কমিশনার তাদের অনুমতি দিয়ে দিচ্ছেন। তিনি বলেন, আমরা এটুকুই বলি, জনগণের দুর্ভোগ যেন না হয়। রাস্তাঘাট বন্ধ করতে পারবেন না, ভাঙচুর করতে পারবেন না। আপনাদের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করবেন যাতে জনগণের দুর্ভোগ না হয়। এটাই আমরা বলি, এর বাইরে আমরা তাদের কোনো বাধা দিচ্ছি না। তারা তাদের ইচ্ছামতো প্রোগ্রাম করছে। যা সত্যি নয়, তাকে আরো রংচং দিয়ে এমনভাবে প্রচার করছে তা আপনারাই ভালো করে জানেন। বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে বাধা দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো রাজনৈতিক দলকেই বাধা দেননি তাদের রাজনৈতিক মতাদর্শ প্রচার করার জন্য, তাদের সমাবেশ করার জন্য। রোহিঙ্গা শিবিরে এপিবিএন সদস্যরা রোহিঙ্গাদের কাছ থেকে অর্থ নেওয়া প্রসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ক্যাম্প আমাদের জন্য বিষফোঁড়া হবে কোনো এক সময়। এই রোহিঙ্গারা তাদের সবকিছু ফেলে এখানে চলে আসছে। যেকোনো প্রলোভনের প্রলুব্ধ হয়ে তারা যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে। এটা আমরা সব সময় বলেছি। এই রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরে থেকে ইয়াবার ব্যবসা করে। তারা নিজেরা নিজেরা গোলাগুলি করছে, মারামারি করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন রোহিঙ্গা ক্যাম্পে আমাদের ডিজিএফআইয়ের এক কর্মকর্তাকে তারা মেরে ফেলেছে। নৃশংসভাবে তারা হত্যা করেছে। গতকালও (গত বুধবার) গোলাগুলি হয়েছে। বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। সেখানে আমাদের এপিবিএন কাজ করছে। তাদের রুটিন ওয়ার্ক করার জন্য আমাদের এপিবিএন সেখানে আছে। এপিবিএন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ তাদের প্রতিবেদনে যেসব কথা বলছে, এগুলো আমার মনে হয় তথ্যভিত্তিক নয়। তাদের আরও বেশি করে দেখে এসে এসব প্রতিবেদন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ