• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

রাষ্ট্রপতি নির্বাচন ২৩ ফেব্রুয়ারির মধ্যে – ইসি সচিব/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২০৯ পঠিত
আপডেট: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
রোববার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এ সময় সংরক্ষিত নারী আসনের ভোটে জামানত দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত ১০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে শূন্য আসনে নির্বাচনের সময় ৪৫ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন করা হচ্ছে।
ইসি সচিব আরও বলেন, সংবিধানে নারী আসন ৪৫টি থেকে বাড়িয়ে ৫০টি করা হয়েছে। কিন্তু নির্বাচনি আইনে এখনও ৪৫টি আছে। তাই আইনের ৪৫ থেকে ৫০টি করার প্রস্তাব করা হয়েছে।
জাহাঙ্গীর আলম বলেন, সুপারিশগুলো কমিশন সভায় অনুমোদন হয়েছে। এখন এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর কেবিনেট হয়ে সংসদে যাবে। এরপর তা পাস হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ