• শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

দেশের প্রত্যন্ত অঞ্চলেও সরকার জনগণের জীবনমান সুরক্ষা নিশ্চিত করেছে: স্পিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২২০ পঠিত
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

বর্তমান সরকারের আমলে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেবামূলক সরকারের আমলে সাধারণ মানুষ বিচার পেয়েছে ও মানবাধিকার সুরক্ষিত হয়েছে। নারীদের সরক্ষার জন্য পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ প্রণয়ন করা হয়েছে। নারী ও শিশুদের অধিকার সুরক্ষায় সরকার সদা সচেষ্ট।
রোববার স্পিকারের কার্যালয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে মানবাধিকার কমিশনের সদস্য মো. সেলিম রেজা, মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, ড. বিশ্বজিৎ চন্দ, ড. তানিয়া হক, কাওসার আহমেদ এবং সচিব নারায়ণ চন্দ্র সরকার সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার অভূতপূর্ব অগ্রগতি, এদেশের জনগণের জীবনমান সুরক্ষায় সরকারের ভূমিকা, চলমান উন্নয়ন কার্যক্রম ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার বলেন, শুধু বেঁচে থাকাটাই মানবাধিকার নয়, খাদ্য উৎপাদন বাড়িয়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদান, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে ওষুধ প্রদান, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সারাদেশের মানুষকে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনা, নারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়ন, শিক্ষাক্ষেত্রে নারীদের অভূতপূর্ব অগ্রগতি, তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন, ডেল্টাপ্ল্যান ২১০০ প্রণয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশের প্রত্যন্ত অঞ্চলেও সরকার জনগণের জীবনমান সুরক্ষা নিশ্চিত করেছে। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, জাতীয় মানবাধিকার কমিশন আইনের আলোকে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে পারে। জনগণের মানবাধিকারের ওপর ভিত্তি করে গঠন হয়েছে বাংলাদেশ রাষ্ট্র। মানবাধিকার সুরক্ষায় কমিশন বিভিন্ন জায়গায় নিয়মিত গণশুনানি করে থাকে। এ সময় জাতীয় মানবাধিকার কমিশন ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ