• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

লালমোহনে বিএনপির পদযাত্রার দিন শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৭৫ পঠিত
আপডেট: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

জাহিদুল ইসলাম দুলাল,বিশেষ প্রতিনিধি।।

ভোলার বিএনপির পদযাত্রার দিন শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ। শনিবার (১১ ফেব্রুয়ারী)
সকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ধলীগৌরনগর, চরভূতা, লর্ডহাডিঞ্জ, পশ্চিম চরউমেদ, রমাগঞ্জ, বদরপুর ও কালমা ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শান্তি সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি পদযাত্রার নামে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টায় লিপ্ত রয়েছে। বিএনপি বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের সকল ষড়যন্ত্র আমরা শান্তি সমাবেশের মাধ্যমে জবাব দিব।বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। তাই তারা ষড়যন্ত্র ছাড়া রাজনীতি বোঝে না। ভোলা-৩ আসনে কোন রকম বিশৃঙ্খলার চেষ্টা করলে তার উপযুক্ত জবাব তাদেরকে দেয়া হবে।

শান্তি সমাবেশে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পক্ষান্তরে বিএনপির ডাকা পদযাত্রায় লালমোহন উপজেলার কোথাও কোন কর্মসূচি আজকে পালিত হয়নি। এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য কাউকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ