• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি : নাছিম/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪১ পঠিত
আপডেট: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

অনলাইন ডেস্ক।।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি দেউলিয়া হয়ে গেছে। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। নিজেরাও জানে না তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন তিনি।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি তাকে সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানায়। বাহাউদ্দিন নাছিম বলেন, যে যার রাজনীতি করবে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। সময়ই বলে দিবে- জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সাথে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে আছে।

বিএনপিকে সতর্ক করে তিনি বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে। তারা নৈরাজ্য, অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়। তারা ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে একটা বিপর্যয়র পরিস্থিতিতে ফেলেছিল। জনগণের সাথে সম্পৃক্ত থাকলে বিএনপি নির্বাচনে আসবে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচনে গিয়ে সরকার পরিচালনার সুযোগ থাকে। কিন্তু নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সঠিক জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগ রাজনীতির মাঠে আছে এবং থাকবে জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল দল হিসেবে মাঠে-ময়দানে ভোটের রাজনীতিকে জোরদার করতে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ