• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গাজার ধ্বংসস্তূপ: স্যাটেলাইট ইমেজে ফুটে উঠল চিত্র বাংলা কিউআর লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুরের জন্য নতুন ইউরেনিয়াম জ্বালানি মেট্রোরেলের লাইন-১ ও ৫ প্রকল্পে ৪৬ হাজার কোটি টাকার ইন্দোনেশিয়ার কাছে বড় ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ তুরস্কের দুরুপিনার ফরমেশনে ফের নূহের নৌকার বৈজ্ঞানিক অনুসন্ধান নির্ধারিত দামেই এলপিজি বিক্রি নিশ্চিত করতে কঠোর হুঁশিয়ারি ক্যালিফোর্নিয়ায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৪ সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ: আসন শূন্য ঘোষণা এশিয়ান গেমস ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

ঝালকাঠিতে বিএনপির মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩

ঝালকাঠি প্রতিনিধি।।

বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দশ দফা দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি। আজ শনিবার সকাল ১১টায় শহরের আমতলা সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইসচেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভেকেট মো. শাহাদাৎ হোসেন, সদর উপজেলার সভাপতি অধ্যাপক এজাজ আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি এড. নাসিমুল হাসান, কৃষকদলের সভাপতি তকদীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী বলেন, “আগামী নির্বাচনের আগেই খালেদা জিয়াসহ সকল রাজবন্ধীদের মুক্তি দিতে হবে। বর্তমান অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। নির্বাচন কমিশন ভেঙে নতুন করে করতে হবে। ইভিএমে ভোট করা যাবে না এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এই শর্ত ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, নির্বাচন করতেও দেওয়া হবে না।”
মানববন্ধনে বিএনপি, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ