• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন মাদক ও চোরাচালান ঠেকাতে সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণের উদ্যোগ প্রতিরক্ষা শিল্পে তুরস্কের বিনিয়োগ, রোহিঙ্গা সংকটেও পাশে থাকার আশ্বাস রাজনীতিতে আসার আগে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

একই স্থানে আবারও আ:লীগের পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা, সংঘাতের আশঙ্কা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৫৯ পঠিত
আপডেট: বুধবার, ১৫ মার্চ, ২০২৩

এম জাফরান হারুন, পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে একই স্থানে কর্মসূচি ঘোষনাকে কেন্দ্র করে সংঘাত এর শঙ্কা রয়েছে বলে মনে করছেন উভয় পক্ষের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আসম ফিরোজ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের পক্ষে এই কর্মসূচির ঘোষনা দেয়া হয়েছে । ১৭ মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে একই সময় এই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করা হয়।

গত ৯ তারিখে সাধারন সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার উপজেলা প্রশাসন বরাবর চিঠি দিয়ে এ কর্মসূচির ঘোষনা দেন। অপরদিকে এর তিনদিন পরে ১২ তারিখে উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক সাক্ষরিত উপজেলা প্রশাসন বরাবর একটি চিঠির মাধ্যমে একই স্থানে একই সময় পাল্টা কর্মসূচির ঘোষনা দেন। এতে দুই পক্ষের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিবেশ সুষ্ঠু রাখা হবে। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে প্রশাসন যথাযথ আইনি ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ