• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

রাঙ্গামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন/d.c.b

রিপোর্টার: / ২৪৫ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

রাঙ্গামাটি, ২৬ মার্চ ২০২৩ ():  যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
সকালে সূর্যোদয়ের সাথে সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়।
সরকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধারা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধরী, পুলিশ সুপার মীর আবু তৈাহিদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। এছাড়া রাঙ্গামাটি জেলা প্রশাসনের সকল দপ্তর, রাঙ্গামাটি প্রেস কøাব, সাংবাদিক ফোরাম, বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক  অর্পণ করা হয়।
এছাড়া রাঙ্গামাটির সিও অফিস এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে কুচকাওয়াজসহ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা ও বিকেলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলার ১০টি উপজেলায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ