• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

হবিগঞ্জে খালার জানাযা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুইভাই নিহত/d.c.b

রিপোর্টার: / ২১৪ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

হবিগঞ্জ, ২৬ মার্চ, ২০২৩ (): হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আপন দুইভাই নিহত হয়েছেন। তারা হবিগঞ্জে খালার জানাযা শেষে বাড়ি ফিরছিল। এ সময় আহত হয় আরও তিনজন।
শনিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন- বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের মৃত কালাই মিয়ার ছেলে আব্দুল মঈন (৭০) ও তাজ উদ্দিন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জে খালার জানাযার নামাজ শেষে সিএনজি অটোরিক্সা যোগে বাড়ি ফিরছিল আব্দুল মঈন ও তাজ উদ্দিন। সিএনজি ভাটিপাড়া এলাকায় একটি দাঁড়ানো মাটি কাটার ভেকু মেশিনকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুইভাই। আহত হয় একই পরিবারের আরও তিনজন।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ