• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

ভয়াল কালরাত স্মরণে যশোরে দীপশিখা প্রজ্জ্বলন ও আলোর মিছিল /d.c.b

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

যশোর, ২৬ মার্চ, ২০২৩ (): যশোরে ‘২৫ মার্চ’ ভয়াল কালরাত স্মরণে দীপশিখা প্রজ্জ্বলন ও আলোর মিছিলের কর্মসুচি পালিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করে।
সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে টাউন হল ময়দানের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ থেকে এই মিছিলের উদ্বোধন করেন- জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। পরে মিছিলটি ময়দানের অপর প্রান্তে রওশন আলী মঞ্চে গিয়ে শেষ হয়।
স্থানীয় সরকারের উপ-পরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত্ াঅনুপ দাস, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুকুমার দাস, জেলা শিল্পকলা একাডেমি পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, শহিদ কর্নেল জামিল স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, দিপংকর দাস রতন, সানোয়ার আলম খান দুলু, সাজ্জাদুর রহমান খান বিপ্লব, শ্রাবণী সুর, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে পরিবেশিত হয় ‘কবিতায় ৭১’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। এতে আবৃত্তি করেন হারুন অর রশিদ, জাহিদুর রহমান জাদু, শাহরিয়ার সোহেল ও  আরশি গাইন।  বৃন্দ আবৃত্তি করে বিবর্তন যশোর, বাচিক শিল্পী সংঘ, থিয়েটার ক্যানভাস, প্রত্যয় থিয়েটার ও তির্যক যশোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ