• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতলো জিম্বাবুয়ে/d.c.b

রিপোর্টার: / ১৯৪ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

হারারে, ২৬ মার্চ ২০২৩ () : হার দিয়ে সিরিজ শুরুর পরও নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলো স্বাগতিক জিম্বাবুয়ে।
গতরাতে সিরিজ নির্ধারনী ম্যাচে জিম্বাবুয়ে ৭ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডসকে। এতে বিশ^কাপ সুপার লিগের অংশ সিরিজটি ২-১ ব্যবধানে জিতলো জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে নেদারল্যান্ডস ৩ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে ১ রানে জয় পেয়েছিলো।
হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করে নামে নেদারল্যান্ডস। কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে না পারলে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রান করে ডাচরা। ম্যাক্স ও’দাউদ ৩৮, কলিন অ্যাকারম্যান ৩৭ ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস ৩৪ রান করেন। জিম্বাবুয়ের সিন উইলিয়ামস ৩ উইকেট নেন।
জবাবে ওয়েসলি মাধভেরে ও গ্যারি ব্যালেন্সের জোড়া হাফ-সেঞ্চুরিতে ৫০ বল হাতে রেখে ৩ উইকেটে ২৩৫ রান করে জিম্বাবুয়ে। ব্যালেন্স অপরাজিত ৬৪ ও মাধভেরে ৫০ ও সিন উইলিয়ামস ৪৩ রান  করেন।
ম্যাচ ও সিরিজ সেরা হয়েছেন জিম্বাবুয়ের উইলিয়ামস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ