• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল লক্ষ্মীপুরের ১০২৬ জন মেধাবী শিক্ষার্থী/d.c.b

রিপোর্টার: / ২০৮ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

লক্ষ্মীপুর, ২৬ মার্চ, ২০২৩ () : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলায় আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ট্যাব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।
আজ বেলা ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আয়োজন করেন সদর উপজেলা প্রশাসন। জেলার ৫টি উপজেলায় ১৬৯ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ১ হাজার ২৬ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে বিতর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক গৌতম কৃষ্ণ পাল।
এ সময় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেব, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলামসহ মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক  গৌতম কৃষ্ণ পাল জানান, ২০২২ সালে ডিজিটাল জন শুমারীতে সারাদেশে ব্যবহৃত প্রায় ৩ লাখ ৯০ হাজার ট্যাব স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করেন। এর ধারাবাহিকতা লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় ১৬৯ মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মেধাবী ১ হাজার ২৬ জন শিক্ষার্থীর মধ্যে এ ট্যাবগুলো বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ