• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

অর্জিত স্বাধীনতা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা ও সাহস যোগাবে : আইইবি/d.c.b

রিপোর্টার: / ২০২ পঠিত
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩

ঢাকা, ২৬ মার্চ, ২০২৩ () : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫২তম দিবসে বাংলাদেশের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা৷ অর্জিত স্বাধীনতা বাঙালিকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনুপ্রেরণা ও সাহস যোগাবে।
আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনকালে প্রকৌশলী নেতারা এসব কথা বলেন।
এ সময় আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের জন্ম হয়েছে। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে৷
আইইবি চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শুরু হয়। পরে আইইবির নেতৃবৃন্দ ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও দেশবাসীর মঙ্গল কামনা করা হয়৷
আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শিবলু, নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম মঞ্জুরুল হক মঞ্জু, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ নুরুজ্জামান, আইইবির ঢাকা কেন্দ্রের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাসার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কৃষি কৌশল বিভাগের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সম্পাদক প্রকৌশলী মোঃ মিছবাহুজ্জামান চন্দন, যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ নাসির উদ্দিনসহ আইইবির বিভিন্ন বিভাগের নবনির্বাচিত কমিটির সদস্যসহ ও আইইবি এবং বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সকল নেতৃত্ববৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ