• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু/d.c.b

রিপোর্টার: / ১৮৮ পঠিত
আপডেট: সোমবার, ২৭ মার্চ, ২০২৩

টাঙ্গাইল, ২৬ মার্চ, ২০২৩(): জেলার ভুঞাপুরে যমুনা নদীতে  গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই  ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
রোববার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার খানুরবাড়ি এলাকায় যমুনা নদীতে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- উপজেলার কষ্টাপাড়া গ্রামের সুভাষ পালের ছেলে সুজয় পাল (১৫) ও রঞ্জিত পালের ছেলে লিখন পাল (১২)। নিহত সুজয় পাল গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণী ও লিখন পাল ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, আজ রোববার দুপুরে দুইভাইসহ তাদের বন্ধুরা মিলে বাড়ির পাশেই যমুনা নদীতে  গোসল করতে গিয়েছিল। এ সময় বড় ভাই সুজয় পাল সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।  তাকে বাঁচাতে ছোট ভাই লিখন পাল এগিয়ে গেলে সেও পানিতে ডুবে যায়। এ সময় তাদের বন্ধু ও স্থানীয়রা নদীতে নেমে গুরুতর আহত অবস্থায় দুইভাইকে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখানে কর্তব্যরত
চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. সুমাইয়া জান্নাত জানান, ওই দুইভাইকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ