• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা

মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কাজ করতে মুক্তিযুদ্ধ মন্ত্রীর আহবান/d.c.b

রিপোর্টার: / ২৩৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

ঢাকা , ২৭ মার্চ, ২০২৩ ()  : মহান  মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  আদর্শ হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে সরকারি কর্মচারীদের  প্রতি  আহবান জানিয়েছেন  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ।
আজ রাজধানীর অফিসার্স ক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৩ উপলক্ষে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান ।
নৌপরিবহণ সচিব ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং  মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। এছাড়া  অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব এস এম আলম বক্তব্য রাখেন।
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক  পাকিস্তান আমলে বাঙালিদের প্রতি বিভিন্ন বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন,  পাকিস্তান আমলে কোন বাঙালি কর্মকর্তাকে সচিব, রাষ্ট্রদূত  বা উচ্চ কোনো পদ দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে  দেশ স্বাধীন না হলে আমরা কেউই  বর্তমান অবস্থানে আসতে পারতাম না।
তিনি বলেন,  বিএনপি নেতারা  দাবি করছে পাকিস্তান আমলে নাকি আমরা ভালো ছিলাম। পাকিস্তান আমল কোন সূচকে বর্তমান বাংলাদেশের চেয়ে ভালো ছিল তথ্য উপাত্তসহ প্রমাণ করতে বিএনপির প্রতি  আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, পাকিন্তানি  জেনারেলরা পরাজিত হয়ে চলে গেছে কিন্তু তাদের প্রেতাত্মা স্বাধীনতাবিরোধীরা এদেশে এখনো  রয়ে গেছে । স্বাধীনতাবিরোধীরা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারেনি। তাই সুযোগ পেলেই পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করে না।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জনগণ যেন যথাযথ সেবা পায়, সেদিকে সরকারি কর্মচারীদের লক্ষ্য রাখতে হবে। এ জন্য তাদেরকে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ