• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার বিচার ১ জুন শুরু, ঈদেও খোলা থাকবে আদালত: আইনমন্ত্রী তিন বছর মেয়াদি নতুন সংস্কার কর্মসূচি নিয়ে বাংলাদেশ-আইএমএফের সমঝোতা বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা ঈদ উপলক্ষে হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকছে আমদানি-রপ্তানি কার্যক্রম জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির নামাজের প্রস্তুতি, থাকছে কড়া নিরাপত্তা ও আধুনিক সুবিধা কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে

স্নেহা মাদকাসক্তি মানসিক হাসপাতালে এক রোগীর আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২২৬ পঠিত
আপডেট: বুধবার, ২৯ মার্চ, ২০২৩

রংপুর জেলা প্রতিনিধি।।

রংপুরে স্নেহা মাদকাসক্তি, মানসিক হাসপাতালে এক রোগীর আত্যহত্যার অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা যায়, নগরীর তাজহাট থানাধীন ৩২নং ওয়ার্ডের ধর্মদাস মুসলিমপাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে মেহেদী হাসান (২৪)।
গত ২০/০২/২৩ ইং তারিখে মাদকাশক্ত ও মানসিক সমস্যা জনিত কারণে আরকে রোডস্থ স্নেহা মাদকাসক্তি, মানসিক হাসপাতাল রংপুরে চিকিৎসার জন্য ভর্তি হয়। বুধবার (২৯ মার্চ)২০২৩ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে মাদকাসক্ত হাসপাতালের রান্না ঘরের বেলকনিতে লুঙ্গি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করে বলে প্রাথমিক ভাবে জানা যায়।

এদিকে অফিস স্টাফ মশিউর রহমান জানান, প্রথমে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখে অফিসের লোকজনকে ডাক দেই। কর্তৃপক্ষ পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নামিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে মানসিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারুল কাদির মাসুম বলেন, গতরাতে রোগী সুস্থ ছিলো, রাতে সেহরি পর ওষুধ খেয়ে ফজরের নামাজ পড়েন। সকালে বেলকনিতে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায় সে আত্যহত্যা করেছে।
মেহেদীর বাবা মশিউর রহমান বলেন, আমরা সকালে জানতে পারি মেহেদী আত্যহত্যা করেছে। পরে হাসপাতালে এসে দেখি আমার ছেলে আর নাই। সে মাদকাশক্ত ও মানসিক রোগী ছিলো তার চিকিৎসার জন্য এই হাসপাতালে ভর্তি করেছি।
কোতয়ালী থানার এসআই মিটু বলেন, আমরা সংবাদ পেয়ে তদন্ত কর্মকর্তা স্যার সহ মাদকাশক্ত হাসপাতালে আসি এসে দেখি লাশটি ঝুলন্ত অবস্থায় আছে। পরে লাশ নামিয়ে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাই। মেহেদীর হাতে পায়ে দুটি কালচে দাগ দেখতে পেয়েছি। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ