• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

ঘোড়াঘাটে আশ্রয়ন প্রকল্পের ঘরে গড়ে উঠেছে হিজরা পল্লী,আত্মনির্ভরশীল হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ/দৈনিক ক্রাইম বাংলা।। 

রিপোর্টার: / ২৩০ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

মাহতাব উদ্দনি আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।।

চারদিকে সবুজ ফসলের মাঠ। মাঝখানে রঙিন টিনের কয়েকটি ঘরের উপরে রোদের ঝিলমিল খেলা। রঙিন টিনের এসব ঘরে নতুন করে বাঁচবার স্বপ্ন বুনছে তৃতীয় লিঙ্গের কয়েকজন।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় প্রথমবারের মত স্থানীয় প্রশাসনের উদ্দ্যোগে হিজরা স¤প্রদায়ের ৫ জনকে দেওয়া হয়েছে আশ্রয়ন প্রকল্পের ঘর। সেখানে গড়ে উঠেছে হিজরা পল্লী।

উপজেলার সিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আ লিক মহাসড়কের ধারঘেঁষে গড়ে উঠেছে এই পল্লী। সেখানে ঘর পেয়েছে শিলা, কাজলী, আমজাদ, সজনী ও জোসনা। তারা সবাই তৃতীয় লিঙ্গের মানুষ। ঘরের পাশাপাশি সরকারী বা বেসরকারী ভাবে তাদের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করা গেলে অভাব ফিরবে তাদের সকলের মাঝে, এমনটাই দাবি তাদের।

উপজেলা প্রশাসনের তথ্য বলছে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয়লিঙ্গের ৫ জনকে দেয়া হয়েছে ঘর। প্রতিটি ঘর নির্মানে ব্যয় হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। ২০২২ সালের অক্টোবর মাসে তাদেরকে সরকারী এই ঘর হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

তৃতীয় লিঙ্গের হবার কারণে জন্মের পর থেকেই বাবা-মা, পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন এসব মানুষ। মাথা গোঁজবার নির্দিষ্ট কোন ঠাঁই ছিল না তাদের। শান্তিতে এক পলক ঘুমাতে মানুষের বাড়িতে ভাড়া থাকত তারা। তবে ভাড়া বাড়িতেও দীর্ঘদিন থাকবার সুযোগ হতো না। নানা অজুহাতে বাড়ি থেকে বের করে দিত ভাড়া বাড়ির মালিক।

সরকারের আশ্রয়ন প্রকল্পে সমাজের অবহেলিত ছিন্নমূল এসব মানুষ হয়েছে জমির মালিক। পেয়েছে নিজস্ব বাড়ি। নতুন বাড়িতে তারা শুরু করেছে বাঁচার লড়াই, বুনছেন নিজের স্বপ্ন। নিজ বাড়িতে তারা দেশি-বিদেশী নানা জাতের কবুতর, হাঁস ও মুরগী পালন করছে। বাড়ির উঠোনে চাষ করছে শাকসবজি ও ফলমূল। তারা সবাই হতে চায় আত্মনির্ভরশীল।

একসময় সকাল হলেই তারা ছুঁটতেন হাট-বাজার, রাস্তাঘাট কিংবা যানবাহনে। লক্ষ মানুষের কাছে থেকে হাত পেতে কিছু টাকা উত্তোলন করা। তাদের কথাবার্তা ও অঙ্গভঙ্গি সহ নানা বিষয় নিয়ে মানুষের অভিযোগের অন্ত ছিল না।

আশ্রয়ন প্রকল্পে ঘর পেয়ে সেই তারা এখন দিনের বেশির ভাগ সময় কাটায় নিজের স্বপ্নের বাড়িতে। সময় কাটে পশুপাখি ও হাসমুরগি পালন করে। পেটের খোরাক জোগাতে এখন তাদের ভরসা বিয়ে, আকিকা, অন্নপ্রাশন ও বিভিন্ন অনুষ্ঠানের বাড়ি। এসব বাড়িতে নাচগান করে বিনোদন দেয় তারা। বিনিময় খুশি করে কেও কেও কিছু টাকা উপহার দেন। তা দিয়ে কষ্টে চলছে তাদের জীবন।

তৃতীয় লিঙ্গের কাজলী বলেন, এক সময় বাড়ি ভাড়া নেওয়ার জন্য ঘুরে বেড়াতাম। মানুষজন আমাদেরকে দুর দুর করে তাড়িয়ে দিত। আজ আমরা নিজস্ব জায়গায় ঘুমাতে পারছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবার ভাষা আমাদের জানা নেই।

শিলা নামে আরেকজন বলেন, ‘আমরা হিজরা স¤প্রদায়ের লোকজন আগের চেয়ে অনেক ভালো হয়েছি। পেটের দায়ে মানুষজনকে আমরা আগে বিরক্ত করতাম। মানুষও কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করত। অনেক সময় তাদের মারপিটের শিকার হতাম। এখন আমরা একটি স্থায়ী কর্মসংস্থান চাই। আশা করি আমাদের মানবতার মা শেখ হাসিনা সহ সংশ্লিষ্টরা আমাদের বিষয়টি সুনজরে দেখবেন।

৩নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘আমরা তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছি। আগামীতে সরকারের সহযোগীতায় তাদের কর্মসংস্থান এবং জীবনমান উন্নয়নে সব ধরণের সাহায্য সহযোগীতা করা হবে।

এদিকে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম জানান, তৃতীয় লিঙ্গের ৫ জনকে নিয়ে এই উপজেলায় প্রথমবারের মত হিজরা পল্লী গড়ে তোলা হয়েছে। এতে সমাজে শৃঙ্খলা ফিরেছে। পর্যায়ক্রমে এই উপজেলার তৃতীয় লিঙ্গের সবাইকে সুশৃক্সখল পল্লীতে বসবাসের ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ