• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত কলাপাড়ার মার্কেটে সাপ ঢুকে চাঞ্চল্য, দ্রুত উদ্ধার এনিমেল লাভারসের জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সালমা: ছয় মাসের ক্যান্সারযুদ্ধে নিঃস্ব পরিবার, সাহায্যের আকুতি রাতের আঁধারে সুইসগেট খুলে খালে লবণ পানি, কলাপাড়ায় ৪ শতাধিক কৃষক পরিবারে সর্বনাশ — শতাধিক হাঁসের মৃত্যু ফেসবুক পোস্টের জেরে কলাপাড়ায় ব্যবসায়ীর মৃত্যু, যুবদল নেতার বিরুদ্ধে হত্যার অভিযোগ,, তেহেরানে ভয়াবহ হামলা: প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানসহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত,, ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা: ১ লাখ স্বেচ্ছাসেবক গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর,,

ফরিদপুরে নির্মাণকাজের সময় মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।।

অনলাইন ডেস্ক / ২৫৩ পঠিত
আপডেট: বুধবার, ৩১ মে, ২০২৩

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (৩১ মে) সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় ওই ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার অন্তর (২৮), কৈজুরী এলাকার জুলহাস (২৭) ও বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, বেশ কিছু দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ