• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ভারতে প্রশিক্ষণরত অবস্থায় বাউফলের ইউএনও’র মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন / ৪১৬ পঠিত
আপডেট: রবিবার, ১১ জুন, ২০২৩

ভারতে প্রশিক্ষণে গিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল-আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

রোববার (১১ই জুন) বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টার দিকে ভারতের উত্তরখণ্ড প্রদেশের মিশৌরিতে তার মৃত্যু হয়। এর আগে ৬ই জুন প্রশিক্ষণের জন্য ভারত যান তিনি।

ইউএনও মোঃ আল-আমিন (৩৮), বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের মুক্তিযোদ্ধা হাসেম মাস্টারের ছেলে। ২০২১ সালের ৩১ অক্টোবর বাউফলে ইউএনও হিসেবে যোগদান করেন তিনি। তার দুটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুর খবর বাউফলে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।

ইউএনও’র স্ত্রী বুশরা ইসলাম দুই সন্তান নিয়ে বাউফলে অবস্থান করছিলেন তবে এমন খবর পেয়ে তারা তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে চলে যান।

পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শেখ আবদুল্লাহ আল সাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশিক্ষণের জন্য ভারতে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ভারতে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করে তার লাশ বাংলাদেশে আনার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ