• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কালকিনিতে গাছ থেকে জাম পাড়তে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহ‌ম্মেদ / ২৯৭ পঠিত
আপডেট: সোমবার, ১২ জুন, ২০২৩

মাদারীপুরের কালকিনিতে জাম গাছ থেকে পড়ে ঈশান শিকদার(১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ঈশান উপজেলার কয়ারিয়া এলাকার বজলু শিকদারের একমাত্র ছেলে ও কয়ারিয়া মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্র। রোববার রাতে তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, রোববার সন্ধ্যায় ঈশান শিকদার তার বাড়ির পাশের একটি গাছে জাম পাড়তে ওঠে। এ সময় ঈশান তার পাঁ পিচলে মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে। পরে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। নিহতের বোন তানহা খানম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ভাই জাম পাড়তে গিয়ে গাছ থেকে নিচের একটি ডোবার পানির মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে ডুবে থাকে। পরে আমরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করা হয়। আমার একমাত্র ভাইকে হারিয়ে আমরা কিভাবে বাঁচবো।
এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। শিক্ষার্থী ঈশান গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ