• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তানভিরুল ইসলামের নেতৃত্বে আখাউড়া-লাকসাম প্রকল্পে ১,৫১৮ কোটি টাকা সাশ্রয় বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব মালিকদের নতুন তথ্য: আইচি-নাগোয়া এশিয়ান গেমস হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু গাজী নজরুল ইসলামের বিষয়ে সংসদীয় চিঠির অপেক্ষায় নির্বাচন কমিশন দেশে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫৫ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী নতুন তথ্য: পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে এএনএ

কালকিনিতে নিজের পোষা সাপের ছোবলে ওঝার মৃত্যু/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহ‌ম্মেদ / ৩২৬ পঠিত
আপডেট: শুক্রবার, ২৩ জুন, ২০২৩

মাদারীপুরের কালকিনিতে নিজের পোষা বিষাক্ত সাপের ছোবলে আলী আকবর(৫০) নামে এক ওঝার মৃত্যু হয়েছে। নিহত ওঝা উপজেলার কয়ারিয়া এলাকার ছৈয়দ সরদারের ছেলে।

শুক্রবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়েছে বলে একাধিক সুত্র জানায়।
নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, ওঝা মোঃ আলী আকবর দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বিষাক্ত জাতি সাপ পুষে আসছিলেন। উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাপে কামড় দিলে তিনি শরীর থেকে বিষ নামানোর চিকিৎসা করতেন। তিনি এ ওই সাপ দিয়ে ঝাড়-ফুক দিয়ে সংসার চালিয়ে আসছিলেন। কিন্তু শুক্রবার দুপুরে আলী আকবর ওই সাপগুলোকে খাবার খাওয়ানোর উদ্দেশ্যে খাচা থেকে বের করেন। এসময় একটি জাতি সাপ হঠাৎ করে তার শরীরের উপর ছোবল দেয়। এতে করে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে সাপের বিষ ধীরে ধীরে তার পুরো শরীরে ছড়িয়ে পড়লে তিনি মাড়া যান।
এ ব্যাপারে কয়ারিয়া ইউপি আ.লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান মন্টু জানান, আমাদের ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের আলী আকবর ওঝা তার পোষা সাপের দংশনে মৃত্যুবরণ করেছেন।
তিনি দীর্ঘদিন মাদারীপুরসহ আশেপাশের জেলাগুলোতে সাপে কাটা রোগীদের চিকিৎসা করে আসছিলেন। এলাকায় তিনি আলী আকবর ওঝা নামেই বেশি পরিচিত। তাকে সাপে কামড় দেয়ার পর পরিস্থিতি খারাপের দিকে গেলে বরিশাল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে জেনেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন জানান, আমরা পরে শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ