• শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

নুরুল আমিন / ২৫৩ পঠিত
আপডেট: রবিবার, ২ জুলাই, ২০২৩

ভোলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। এরা হলেন মো. তছির আহমেদ (৭০) নামের এক বৃদ্ধ ও রাশেদ (১৮) নামের এক কিশোর।

শনিবার (১ জুলাই) সকালে ভোলা সদর ইলিশায় ও দুপুরে লালমোহন গজারিয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
তছির ভোলা সদর উপজেলার ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং রাশেদ চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের এওয়াজপুর গ্রামের এলাহি নুরের ছেলে।
সকালে ভোলার ইলিশা সড়ক পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তছির আহমেদ গুরুতর আহত। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে দুপুর ২টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় আত্মীয়ের বাসা থেকে মায়ের সঙ্গে এওয়াজপুর যাওয়ার সময় অটোরিকশা উল্টে মো. রাশেদের মৃত্যু হয়।
লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান ও ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ