• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী, সুস্থতা কামনা /দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৭৩ পঠিত
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

২১ জুলাই, ২০২৩: একুশে পত্রিকা সম্পাদক জটিল রোগে আক্রান্ত আজাদ তালুকদারকে দেখতে হাসপাতালে গেলেন  গলেন  তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
এ সময় মন্ত্রী তার  চিকিৎসার খোঁজখবর নেন এবং সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানান।
আজ শুক্রবার রাতে রাজধানীর পান্থপথের একটি  হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে যান তিনি। এ সময় আজাদ তালুকদারের পাশে বেশকিছু সময় কাটান এবং তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন মন্ত্রী।
সাংবাদিক আজাদ তালুকদার চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে দেশে ফিরে আসেন। এরপর তথ্যমন্ত্রীর তত্ত্বাবধানে বর্তমানে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দীর্ঘ দুই বছরের বেশি সময়  ধরে অসুস্থ আজাদ তালুকদার ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
নিজ এলাকার সন্তান আজাদ তালুকদারের অসুস্থতার শুরু থেকেই নিয়মিত চিকিৎসার খোঁজখবর রাখেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসন থেকে নির্বাচিত সাংসদ ড. হাছান মাহমুদ।
সমাজ ও মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ আজাদ তালুকদারের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন খুব প্রয়োজন উল্লেখ করে এসময় তথ্যমন্ত্রী বলেন, যে কোনো প্রয়োজনে অতীতের মতো তিনি পাশে থাকবেন এবং তার সুস্থতা কামনা করে সকলের দোয়া কামনা করেন।
এসময় আজাদ তালুকদারের শয্যাপাশে তথ্যমন্ত্রীর সাথে দৈনিক কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ