• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, ধানকাটা শ্রমিকদের বাড়িতে শোকের মাতম ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে নজরুল ছিলেন প্রধান প্রেরণা: রিজভী ঈদযাত্রায় নৌপথে কড়া নিরাপত্তা, দক্ষিণাঞ্চলে কোস্ট গার্ডের বিশেষ টহল জোরদার প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ, অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ঈদযাত্রায় কমলাপুরে যাত্রীদের ঢল, ট্রেন বিলম্বে ভোগান্তি চরমে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, প্রস্তুতি সম্পন্নের পথে ডিএসসিসি জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে মধ্যরাতে সন্ত্রাসী হামলা, দুই ঘণ্টা গোলাগুলির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ ‘এ’ দলের/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৮২ পঠিত
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩

কলম্বো, ২১ জুলাই ২০২৩ () : ৩৭ রানের শেষ ৭ উইকেট হারিয়ে ভারতের কাছে পরাজিত হয়ে  ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলো বাংলাদেশ ‘এ’ দল।
আজ টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৫১ রানে হেরে যায় বাংলাদেশ। ২১২ রানের টার্গেটে ১৬০ রানে গুটিয়ে যায় জয়-সৌম্যরা।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। ভারতের টপ অর্ডার ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেয়নি বাংলাদেশের বোলাররা। টপ অর্ডারে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার অভিষেক শর্মা।
এমনকি বাংলাদেশের বোলারদের দারুন বোলিংয়ের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ভারতের মিডল অর্ডার ব্যাটররাও। এক প্রান্ত আগলে লড়াই করেছেন অধিনায়ক ইয়াশ ধুল। ইনিংসের শেষ ওভার পর্যন্ত লড়াই করেছেন তিনি। শেষ ব্যাটার হিসেবে আউট হবার আগে ৬টি চারে ৬৬ রান করেন ধুল। ৫ বল বাকী থাকতে ২১১ রানে অলআউট হয় ভারত।
বাংলাদেশের তানজিম হাসান সাকিব-মাহেদি হাসান রাকিবুল হাসান ২টি করে এবং রিপন মন্ডল-সাইফ হাসান ও সৌম্য সরকার ১টি করে উইকেট নেন।
২১২ রানের টার্গেটে বাংলাদেশকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও তানজিদ হাসান। ৭৬ বলে ৭০ রানের জুটি গড়েন তারা। জুটিতে ৬টি চারে ৩৮ রান তুলে ফিরেন নাইম।
হাফ-সেঞ্চুরির পর বিদায় নেন তানজিদ। ৮টি চারে ৫৬ বলে ৫১ রান করেন তিনি। তিন নম্বরে নামা জাকির হাসান ৫ রানের বেশি করতে পারেননি।
চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়। ২৪ দশমিক ৩ ওভার শেষে ৩ উইকেটে ১২৩ রান পায় বাংলাদেশ। এরপরই  ব্যাটিং ধ্বস  নামে বাংলাদেশের ইনিংসে। ভারতের বাঁ-হাতি স্পিনার নিশান্ত সিন্দুর ঘুর্ণিতে পড়ে ৩৪ দশমিক ২ ওভারে ১৬০ রানে অলআউট হয় বাংলাদেশ।
সাইফ ২২, জয় ২০, সৌম্য ৫, আকবর আলি ২, মাহেদি ১২ ও রিপন মন্ডল ৫ রান করেন। ভারতের সিন্দু ২০ রানে ৫ উইকেট নেন। ম্যাচ সেরা হন ভারতের ধুল।
দিনের আরেক সেমিফাইনালে পাকিস্তান ৬০ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকাকে। আগামী ২৩ জুলাই থেকে কলম্বোতে ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ