• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করতে কলকাতায় তথ্যমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৮০ পঠিত
আপডেট: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

ঢাকা, ২৫ জুলাই, ২০২৩ ) : বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর উদ্বোধন করতে কলকাতায় পৌঁছেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতার নন্দন ১ চলচ্চিত্র কেন্দ্রে তিনি পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করবেন বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু সম্মানিত অতিথি এবং প্রখ্যাত চলচ্চিত্রকার গৌতম ঘোষ বিশেষ অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ থেকে অংশ নেবেন চলচ্চিত্র তারকা ফেরদৌস, পূর্ণিমা, অরুণা বিশ্বাস, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, মামুনুজ্জামান ও গৌতম সাহা। ২৯ থেকে ৩১ জুলাই নন্দন ১ ও ২ হলে বাংলাদেশের ২৪টি সিনেমা প্রদর্শিত হবে।
চলচ্চিত্র উৎসব উদ্বোধনের পাশাপাশি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মন্ত্রী হাছান মাহমুদ সেখানে ব্যস্ত সময় কাটাবেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর মন্ত্রীকে স্বাগত জানিয়ে পরে হোটেলে ফুলেল অভ্যর্থনার পর মন্ত্রীর সাথে সংক্ষিপ্ত মতবিনিময়ে অংশ নেয় ইন্দো বাংলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের প্রেসিডেন্ট কিংশুক চক্রবর্তী, ভাইস প্রেসিডেন্ট সত্যজিৎ চক্রবর্তী, সম্পাদক শুভজিৎ পুতটুন্ড, কনভেনার ভাস্কর সরদার, নির্বাহী সদস্য সুকান্ত চট্টোপাধ্যায়, সাধারণ সদস্য শাকিল আবেদীন, বিক্রম লাহা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বুধবার মন্ত্রীর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন পরিদর্শন ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার কথা রয়েছে। এছাড়া বৃহস্পতিবার সকালে কলকাতা প্রেসক্লাব আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের পর দুপুরে ‘ইন্দো বাংলা কাউন্সিল ফর কমার্শিয়াল অ্যান্ড কালচারাল কোলাবরেশনে’র আয়োজনে কলকাতায় সুশীল সমাজের সাথে মতবিনিময় করবেন হাছান মাহমুদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ