• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়া আর নেই /দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২৪৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

ঢাকা, ২৬ জুলাই, ২০২৩  : প্রবীণ সাংবাদিক. সাংবাদিক নেতা ও জাতীয় বার্তা সংস্থা – বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সাবেক বার্তা সম্পাদক এম শাহজাহান মিয়া  আজ রাতে  নগরীর  রামপুরাস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত জটিলতায়  মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। পারিবারিক সূত্রে এ কথা জানানো গেছে। তার বয়স হয়েছিল ৮২ বছর।
একজন বীর মুক্তিযোদ্ধা এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব শাহজাহান মিয়া ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার  হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে  তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, তার দাফনের স্থানের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মুন্সীগঞ্জে জন্মগ্রহণকারী  শাহজাহান মিয়া  অসুস্থ  হয়ে সম্প্রতি  নগরীর একটি  হাসপাতালে  চিকিৎসা নেন।
বাসস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অদ্যাপক ড: আ আ ম স  আরেফিন  সিদ্দিক,  ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ক্রাইম বাংলা পরিবার পক্ষ থেকে ও প্রধান সম্পাদক  আবুল কালাম আজাদ এবং বাসসের সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা শাহজাহান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা  প্রকাশ করেছেন।
তারা মরহুমের  বিদেহী  আত্মার মাগফিরাত  কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ