• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

আমতলীতে ২ সন্তানের জননীর আত্মহত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ২১৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

এস এম নাছির মাহমুদ।।

বরগুনার আমতলীতে রাবেয়া বেগম (২২) নামের ২ সন্তানের জননীর বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের কলংক বাস স্ট্যান্ড সলগ্ন চান মিয়া খানের ছেলে মুনসুর হেলাল (২৭)র সাথে একই গ্রামের রহিম সরদারের মেয়ে রাবেয়া বেগম(২২)এর পারিবারিক ভাবে ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিয়ের পর তাদের দাম্পাত্য জীবন ভাল ভাবেই চলছিল। তাদের ২ বছর বয়সী হাসান ও হোসাইন নামে ২টি জমজ শিশু সন্তান রয়েছে।
রাবেয়ার শাশুড়ী মুনসুর হেলালের মা তাছলিমা বেগম (৬০) বলেন, ২৩ জুলাই বিকালে রাবেয়া (২২)তার ছেলে হোসেনকে একটি থাপড় দেয়। এঘটনায় স্বামী মুনসুর হেলাল ও রাবেয়া বেগমের মধ্যে মনমালিন্য হয়। রাবেয়া এঘটনার বিচার দেন চাচাত দাদা আজিজ সরদারের কাছে। আজিজ সরদার ২৪ জুলাই সকাল ১০ টার সময় মুনসুর হেলাল(২৭) ও রাবেয়া বেগম (২২)কে তার বাড়িতে ডেকে নিয়ে প্রথমে মুনসুর হেলালকে মারধোর করেন। মুনসুর হেলালকে মারধোরে বাধাদেন রাবেয়া বেগম (২২)।ত খন রাবেয়া বেগম (২২)কে ও মারধোর করে মুনসুর হেলাল ও রাবেয়াকে ঘর থেকে বের করে দেন আজিজ সরদার।
 দাদার বাড়ী থেকে স্বামীর বাড়ীতে এসে বেলা ১১টার দিকে বিষপান করেন রাবেয়া । বাড়ীর লোকজন রাবেয়াকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান ্ সেখানে তার অবস্থা আশংকা জনক হওয়ায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে বিকালের দিকে রাবেয়া (২২) মারা যায়। এ ব্যাপারে রাবেয়ার দাদা আজিজ সর্দার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।  আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয় এখোনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ