• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

মাদারীপুরে জমিজমা বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন/দৈনিক ক্রাইম বাংলা।। 

সুইটি আক্তার, মাদারীপুর।। / ২১৯ পঠিত
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩

সুইটি আক্তার, মাদারীপুর।।

মাদারীপুরের কালকিনি উপজেলায় জমিজমা বিরোধের জের ধরে কবির হাওলাদার(৬০) নামে এক বৃদ্ধকে ধারালো ছোড়া দিয়ে গলাকেটে হত্যা করেছে আপন ছোট ভাই। (২৯জুলাই) শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে  এ ঘটনা ঘটে।
নিহত- কবির হাওলাদার কালকিনি পৌরসভার দক্ষিন জনারদন্ধি গ্রামের আলতাজউদ্দিন হাওলাদারের মেঝো ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়। কবির হাওলাদার একজন কৃষক, কৃষি কাজ করেই জীবিকা নির্বাহ করে পরিবার নিয়ে খেয়ে বেঁচে আছেন। তাঁর সঙ্গে আপন ছোট ভাই মাদারীপুর কোর্টের মোহরী এইচ এম, সবুরের সাথে বাড়ির জমিজমা বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে  দ্বন্ধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় ঐ জমিজমা নিয়ে উভয় পক্ষের মাঝে কাটাকাটি হলে একপর্যায়ে এইচ এম সবুর ক্ষিপ্ত হয়ে তার রাজনৈতিক দলের লোকজনকে খবর দিলে সাথে -সাথে ৫/৬জন লোক দেশীয় অস্রসস্র  নিয়ে হামলা চালিয়ে কবির হাওলাদারকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে এবং পরে এইচ এম সবুর তাঁর সাথে থাকা ছোড়া দিয়ে গলাকেটে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় কবির হাওলাদারকে কালকিনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হাসাপাতালে  নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
খবর পেয়ে -কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আনিসুর রহমান আনিসকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, খুনি সবুর পেশায় একজন কোর্টের মোহরী। সে তার আপন ভাই কবিরকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে। এ ঘটনার তিব্র নিন্দা জানাই ও এধরণের  ন্যাক্কার জনক ঘটনা যাতে আর না ঘটে তা-ই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।
এ বিষয় কালকিনি থানার ওসি মোঃ নাজমুল হাসান বলেন,অভিযোগ পাইনি এখনো অভিযোগ পেলে দোষী সাব্যস্ত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা করা  হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ