• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইওর বৈঠক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসী নীতির বিরুদ্ধে জর্ডান ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩টি অনাপত্তি সনদ বাতিল সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে হাজারো যাত্রী রেলের ভাড়া বাড়ছে কিনা, যা জানালেন মন্ত্রী তারেক রহমানের বিনয় ও সংযম: রাষ্ট্র পরিবর্তনের নতুন আশা পাকিস্তান সীমান্তে রাতভর গোলাবর্ষণ: নতুন করে উত্তেজনা ইরানের সাথে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ার আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর স্থানীয় সরকার নির্বাচন এ বছর নয়, জানালেন প্রতিমন্ত্রী

কক্সবাজারের টেকনাফ সড়কে বেপরোয়া পায়রা বাসের ধাক্কায় প্রান গেল ৭ বছরের শিশুর/দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৬৪ পঠিত
আপডেট: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজার টু টেকনাফ যাতায়াতের একটি পায়রা বাসের ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৬) আগষ্ট দুপুর ২ টার দিকে টেকনাফ  উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকায়  এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যেক্ষদর্শীদের বরাতে জানা যায়,বেপরোয়া গতিতে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি।যাহার নং কক্সবাজার  জ ১১-০২৩২। পথিমধ্যে  মিনাবাজার এলাকায় পৌঁছালে বাসটি শিশুটিকে ধাক্কা দেয়, চালক তাতেই ক্লান্ত না হয়ে বাসটি চালাতে থাকলেই সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্হলে শিশুটি মারা যায়। নিহত শিশুটি হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার  এলাকার ৬ নং ওয়ার্ডের নাজির হোসনের কন্যা উম্মে  হাবিবা (৭) বিষয়টি নিশ্চিত করেছেন, হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক এসআই সিরাজুল ইসলাম।পরিবার সূত্রে জানা যায় মাদ্রাসা থেকে ফিরে নানার সাথে বাসায় যাওয়ার পথে নিষ্পাপ শিশুটির প্রান কেড়ে নিল এ ঘাতক পায়রা বাসটি।
স্হানীয়রা বাসটি জব্দ করে পুলিশকে খবর দিলে পালিয়ে যায় বাসের হেলপার ও চালক।
পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে  ফাঁড়িতে নিয়ে যায়। সূরতহাল শেষে নিহতের মরা লাশটি টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।
স্হানীয়দের অভিযোগে আরও জানা যায়, এর আগেও  অনেকবার পায়রা সার্ভিসের বাস দূর্ঘটনায় অনেকজন প্রান হারিয়েছেন।
পায়রা সার্ভিসের অনিয়ন্ত্রিত গতি এবং অধক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের কারনে বারবার এই দূর্ঘটনা  ঘটেছে। স্হানীয়দের প্রত্যাশা দ্রুত প্রশাসন দূর্ঘটনারোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ