• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

একদিনে তিনবার শক্তিশালী ভূমিকম্প জম্মু-কাশ্মীরে/দৈনিক ক্রাইম বাংলা।।

অনলাইন ডেস্ক।। / ২৪৪ পঠিত
আপডেট: রবিবার, ৬ আগস্ট, ২০২৩

কয়েক ঘণ্টার ব্যবধানে জম্মু-কাশ্মীরে আঘাত হেনেছে তিন তিনটি শক্তিশালী ভূমিকম্প। এর মধ্যে সবচেয়ে তীব্র কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার (৫ আগস্ট) রাতে আঘাত হানে এই ভূকম্পন। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, রাত ৯টা ৩১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। আর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার গভীরে। শনিবার জম্মু-কাশ্মীরে আঘাত হানা তৃতীয় ভূমিকম্প ছিল এটি।

এর আগে সকাল ৮টা ৩৬ মিনিটে এবং সকাল ১০টা ২৪ মিনিটে পাকিস্তান ও হিন্দুকুশ অঞ্চলে দুটি ভূমিকম্প হয়, যা অনুভূত হয় ভারতেও। ভূমিকম্প দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮ এবং ৫ দশমিক ২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ