• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

কলাপাড়ায় জমি সহ রঙ্গিন ঘর পেল ১২৯ পরিবার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৫৯ পঠিত
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় ভুমিহীন-গৃহহীন অসহায় ১২৯ টি পরিবার পেল দুই শতক জমি সহ ঘর। সেমিপাকা প্রতিটি ঘরে রয়েছে দু’টি বেডরুম, একটি রান্নাঘর,একটি বাথরুম এবং প্রশস্ত বারান্দা। এছাড়া ঘরের উপর ব্যবহার করা হয়েছে উন্নত মানের রঙিন টিনের চাল। প্রধানমন্ত্রী
কর্তৃক উপহারের জমির দলিল ও ঘর পেয়ে খুশি এসব ভুমিহীনরা।

বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘরগুলো উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসনের সভা
কক্ষে আনুষ্ঠানিকভাবে ওইসব পরিবারের হাতে জমিসহ ঘরের দলিল হস্তান্তর করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান মহিব এমপি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.ওবায়দুর রহমানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদ, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির। এছাড়া উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা মো.হুমায়ুন কবির, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মকর্তা মো.আছাদুজ্জামান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গনমাধ্যম কর্মী ও সুফলভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লখ্য, এর আগে কলাপাড়া উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ৪৫০, ২য় পর্যায়ে ১১০ টি এবং ৩য় পর্যায়ে ২০৩টি ঘর নির্মান করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। চতুর্থ পর্যায়ে ২০০টি ঘরের মধ্যে প্রপ্রথম ধাপে ৭১ টি ঘর নির্মান সম্পন্ন করে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ২য় ধাপে অবশিষ্ট ১২৯ টি ঘর বুধবার বেলা ১১ টার দিকে আনুষ্ঠানিকভাবে ভুমিহীন-গৃহহীন অসহায় পরিবারকে জমি সহ ঘরের দলিল হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ