• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণের ঘর পেলো আরও ১৯৯ জন ভূমিহীন/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ২১৯ পঠিত
আপডেট: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

এম জাফরান হারুন।।

‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নিদের্শনায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) উপহার হিসেবে বাউফলে আরও ১৯৯ জন ভূমিহীন ও গৃহহীন মানুষ জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের পর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৯ জন গৃহহীন পরিবারের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নুর নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ নূর কুতূবুল আলম এ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।

এসময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মরিয়ম আক্তার নিশু, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ প্রশাস্ত কুমার সাহা, ওসি এটিএম আরিচুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ