• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

পটুয়াখালীতে ৮ বছরের শিশু ধর্ষন চেষ্টায় আটক ১জন/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাসেল হোসেন।। / ২৭৮ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

মোঃ রাসেল হোসেন।।

পটুয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ড টাউন জৈনকাঠীতে ৮ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনায় বশির মৃধা (৫০) নামের এক জনকে আটক করেছে পুলিশ। আটককৃত বশির মৃধা টাউন জৈনকাঠীর বাসিন্দা মোহাম্মদ আলী মৃধার ছেলে।

বুধবার ৯’আগস্ট দুপুর আনুমানিক ২ টার সময় এ ঘটনা ঘটে। ভিকটিম (৮) ২’য় শ্রেণির ছাত্রী। এবিষয়ে ভিকটিমের পিতা পটুয়াখালী সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন। যাহা নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধন (২০০০ ইং) এর ধারায় রুজু করা হয়েছে। মামলা নং-০৮/২৩ ইং।

এজাহার সুত্রে, ভিকটিম (৮) তার নানা বাড়ি থেকে পড়াশোনা করে। ঘটনার দিন দুপুর বেলা বাড়ির উঠোনে বৃষ্টিতে ভিজতেছিলো এ সময় আসামি বশির মৃধা ভিকটিমকে কথা শোনার জন্য হাত ধরে ডেকে নিয়ে যায়। পরে আসামির ঘরের পেছনে তাদের বাথরুমে নিয়ে ভয় দেখিয়ে মুখ চেপে ধরে জামা পোষাক খুলে যৌনকামনা চরিতার্থ করার জন্য স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোরপূর্বক ধর্ষন চেষ্টা করে। এসময় শিশুর ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আসামি দৌড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ভিকটিমের পিতা বলেন, আসামি পরিবার এলাকার প্রভাবশালী তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমানে ক্ষমতাসীন দলের জেলা পর্যায়ের নেতা হওয়ায় ভয়ভীতি দেখিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, ঘটনার পর মেয়েকে নিয়ে মেডিকেল আসার সময় পথমধ্যে বাঁধা দেয় আসামি বশির মৃধার ভাই ওয়াশিম মৃধা ঘটনাটি মিট করে নেয়ার জন্য বলেন। তখন ৯৯৯ নাম্বারে কল দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ভিকটিম (৮) ও আসামি বশির মৃধাকে থানায় নিয়ে আসেন। আমরা গরীব হওয়ায় আসামির পরিবারের লোকজন নিয়ে শঙ্কিত।

পরে ঘটনাস্থলে পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল ইসলাম (সজল) ও সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, আমরা ঘটনাটি জানতে পেরে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিম ও অভিযুক্ত বশির মৃধা কে জিগাস্যাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়। পরে ভিকটিমের জবানবন্দি ও মেডিকেল পরীক্ষার পর বাদীর লিখিত এজাহার রুজু করা হয়েছে। মামলা নং-৮/২৩ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ