• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ২৫২ পঠিত
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে স্হানীয় এক যুবক নিঁখোজ হয়েছে। নিখোঁজ যুবকের নাম শাহেদুল ইসলাম(২২)।
তিনি কক্সবাজার সদরের পশ্চিম লার পাড়ার আজিম উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট মাহবুবা মৌনা।
শুক্রবার (১১) আগষ্ট বিকেল ৩ টার দিকে কক্সবাজার  সমুদ্র সৈকতের সূগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
তিনি আরও জানান, বিকেলে সূগন্ধা পয়েন্টে বন্ধুদের সাথে গোসল করতে নামে শাহেদুল।গোসল করার এক পর্যায়ে সমুদ্রের পানির স্রোতের টানে ভেসে যান তিনি। সৈকতের পর্যটকদের নিরাপত্তায় নিয়োযিত সি লাইফ গার্ড কর্মীরা অনেক খোঁজখোঁজির পর তার সন্ধান পায়নি। এখনো উদ্ধার কাজ কার্যক্রম চলছে বলে জানান ম্যাজিস্ট্রেট মাহবুবা মৌনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ