• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

কমলনগরে পরকিয়া ও জুয়ায় আসক্ত বিদেশ ফেরত স্বামীর মারধরের স্বীকার স্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ হাবিবুর রহমান।। / ২৪১ পঠিত
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩

হাবিবুর রহমান,লক্ষ্মীপুর।।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন ইউনিয়ন ০৭(সাত)নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মো: আলি আযম(৫৮) এর নামে দীর্ঘ দিন থেকে পরকিয়া ও জুয়ায় আসক্ত হয়ে স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে।

শনিবার(১২ আগষ্ট)সকাল ১১(এগার)টার সময় মো:আলি আযম এর নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
জানা যায় সে দীর্ঘ দিন থেকে বিভিন্ন নেশা সহ পরকিয়া ও জুয়ায় আসক্ত ছিল। পরকিয়া করে এই পর্যন্ত ০২ টি বিয়েও করেছিল। এ নিয়ে স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়া হতো । ঘটনার দিন সারা রাত জুয়া খেলে টাকা-পয়সা হারিয়ে সকালে ঘরে আসলে স্থী জানতে চাওয়া মাত্রই বেধড়ক মার ধর করে স্ত্রীকে ঘর থেকে বের করে দেয়।
বর্তমানে তার ০২ ছেলে ও ০১ জন মেয়ে রয়েছে। বড় ছেলের বয়স প্রায় ৩৩ বছর। এ ঘটনায় বড় ছেলে বাধা দিলে তাকেও মারধর করে ।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন,মানুষের খারাপের কিছু বৈশিষ্ট থাকে কিন্তু এর কোন বৈশিষ্ট নেই। এই মহিলা তার প্রথম স্ত্রী দীর্ঘ দিন থেকে কারনে অকারনে বাড়িতে এসেই স্ত্রীকে মারধর করে। আমরা এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা এর বহু সালিশ করেও কিছু করা যায়নি। কয়েক দিন গেলেই আবার একই জামেলা করে। আমার মতে এই আলি আযম এর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে এদের দীর্ঘ দিনের এই দাম্পত্য জীবন ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে ।

এ দিকে মো:আলি আযম এর বড় ছেলে স্থানীয় লোকদের সহযোগীতা নিয়ে তার বয়স্ক মাকে বাড়িতে দিয়ে আসলে এলাকাবাসীকে মো: আলি আযম তার স্ত্রীকে তালাক দিবে বলে হুমকি দেয়। তথ্যটি সংগ্রহ করা পর্যন্ত এখনো এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি বলে পারিবারিক সুত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ