• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় ভার্সিটি শিক্ষার্থী আহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৬৪ পঠিত
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী)।।

পটুয়াখালীর কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় রাহুল দাস (২৭) নামের এক ভার্সিটি শিক্ষার্থী আহত হয়েছে। খুর দিয়ে তার
দুই গালে ও গালায় আঘাত করা হয়।

শুক্রবার শেষ বিকেলে শেখ কামাল সেতুর উত্তর প্রান্তে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ওইদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়। আহত শিক্ষার্থী রাহুল পৌর শহরের চিংগরীয়া এলাকার বাসিন্দা রবিন্দ্র নাথ দাসের ছেলে।
আহতর পারিবারিক সূত্রে জানা গেছে, সে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে লেখাপাড়ার পাশাপাশি অনলাই ব্যবসা করে। শুক্রবার বিকালে রাহুল
বাসা থেকে বেড়িয়ে শেখ কামাল সেতুতে ঘুরতে যায়। পূর্বেই ওৎ পেতে থাকা বখাটে সন্ত্রাসী আল-আমীন তার উপর হামলা চালায়। এসময় তাকে খুর দিয়ে দিয়ে
মারত্মকভাবে জখম করে। ৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থালে পুলিশ পৌছালে সন্ত্রাসী আল-আমীন পালিয়ে যায়। এ ঘটনায় আহত শিক্ষার্থীর পিতা রবিন্দ্র নাথ দাস শুক্রবার সন্ধ্যায় আল-আমীনের নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.আলী আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ