• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

মাদারীপু‌রের কালকিনিতে শ্রেনীকক্ষে টিকটক তৈরী করায় ৪ শিক্ষার্থীকে বহিস্কার/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ রাজু আহম্মেদ। / ২৩৫ পঠিত
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর।।

মাদারীপুরের কালকিনিতে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে বসে টিকটক ভিডিও তৈরী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় অপরাধে ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিস্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই ৪ শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়েছে।
আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
শিক্ষক ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে পড়ুয়া ৪ শিক্ষার্থী মিলে তাদের বিদ্যালয় ক্লাশ চলাকালে আরেক রুমে বসে ফোন দিয়ে নিজেরাই টিকটিক তৈরী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে তা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরে। এ ঘটনায় টিকটককারী ওই ৪ শিক্ষার্থীকে নিয়ে এলাকার বিভিন্ন মহলে সমালোচনা সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের চরম সমালচনার মধ্যে পরতে হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরন অভিযুক্ত ওই ৪ শিক্ষার্থীকে ডেকে তাদের শাস্তি হিসেবে সাময়িকভাবে বিদ্যালয় থেকে বহিস্কার করার ঘোষনা দেন।
কালীনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাফ হোসেন কিরন জানান, স্কুল হচ্ছে পড়া লেখা শেখার জায়গা, এটা কোন টিকটক করার জায়গা নয়। অভিযুক্ত ৪ ছাত্রীকে শাস্তি দেয়া হয়েছে এ কারনে, তাদের মত আর কোন শিক্ষার্থী বিদ্যালয় এসে আর যেন অন্যায় অপরাধ করতে না পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ