• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ, রহস্যজনক মেসেজ/দৈনিক ক্রাইম বাংলা।

ক্রাইম বাংলা ডেস্ক / ২০০ পঠিত
আপডেট: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে সানজিদা আলম সুমাইয়া (১৮) নামে এক পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থী মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জের মৃত শাহ আলমের মেয়ে। সকালে পরীক্ষা দিতে বের হয়ে সারাদিন বাসায় ফেরেননি। তবে তার মোবাইল ফোন থেকে উদ্ধারের আকুতি জানিয়ে ছোট বোনের কাছে একটি মেসেজ পাঠানো হয়েছে। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। জানা গেছে, বৃহস্পতিবার  এইচএসসি পরীক্ষা দিতে সকাল ৯টার দিকে পৌরসভার ৩নং ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ নিজ বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্র সরকারি হরগঙ্গা কলেজের উদ্দেশে বের হন সুমাইয়া। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হলেও বাসায় না ফিরলে পরিবারের লোকজন তার সহপাঠীদের কাছে খোঁজ নিয়ে জানতে পারে পরীক্ষার হলে যায়নি। নিখোঁজ পরীক্ষার্থীর মামা এস এম এম মোশাহেদ উল্লাহ জানান, নিখোঁজের কয়েক ঘণ্টা পর তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ছোট বোনের নম্বরে একটি রহস্যজনক মেসেজ আসে। যেখানে লেখা ছিল, ‘আমাকে তিন নারী সদরঘাটের দিকে নিয়ে এসেছে। আমাকে উদ্ধার করো।’ মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, তার পরিবার একটি সাধারণ ডায়েরি করেছে। নিখোঁজ শিক্ষার্থীর মোবাইল ফোনের সূত্র ধরে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ