• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ নভেম্বর: রাজনৈতিক ঐক্য ও রাষ্ট্র পুনর্গঠনের এক ঐতিহাসিক অধ্যায় কলাপাড়ায় নির্মাণাধীন বাড়ি থেকে ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল চুরি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা

বাউফলে কবর খুঁড়ে লাশ চুরি/দৈনিক ক্রাইম বাংলা।। 

রাসেল হোসেন নিরব।। / ২৫০ পঠিত
আপডেট: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

রাসেল হোসেন নিরব, পটুয়াখালী।।

পটুয়াখালীর বাউফল উপজেলার মূল ভূখন্ড থেকে বিচ্ছন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৪নং ওয়ার্ড চরব্যারেট গ্রামে বজ্রপাতে নিহত রাসেল হাওলাদার (২২) নামের এক জেলের লাশ কবর থেকে চুরি হয়ে গেছে। শুক্রবার (১৮ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটেছে। নিহত রাসেল চরব্যারেট গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে।
জানা গেছে, প্রায় ২ মাস আগে রাসেল তার বাড়ির কাছে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে নিহত হন । তার লাশ চরব্যারেট গ্রামের সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের দক্ষিন পাশে দাফন করা হয়।
শনিবার (১৯ আগস্ট) সকালে বাড়ির কয়েক ব্যক্তি দেখতে পান রাসেলের কবরের মাটি খোড়া, ভিতরে লাশ নেই। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা খলিফা বাড়িতে এসে জড়ো হন।
ওই গ্রামের সাবেক মেম্বার আফরোজা বানু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,শুক্রবার দিবাগত রাতে যে কোন সময় দুর্বৃত্তরা কবর খুড়ে রাসেলের লাশ চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর ওই গ্রামের মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক আলকাস মোল্লা বলেন, ঘটনাটি আমি শুনেছি।
বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ