• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিশু-কিশোরদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি

যেকোনো ডিজিটাল প্রযুক্তির মতোই ভূমিসেবা ব্যবস্থাপনা প্রযুক্তি একটি চলমান উন্নয়ন প্রক্রিয়া-ভূমিমন্ত্রী/দৈনিক ক্রাইম বাংলা।।

অনলাইন ডেস্ক।। / ২৫৫ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

অনলাইন ডেস্ক।।

ভূমি সেবা গ্রহীতাদের সেবার অভিজ্ঞতা অধিকতর সুবিধাজনক করতে ডিজিটাল ভূমিসেবা সিস্টেম অ্যাপ্লিকেশন ও প্ল্যাটফর্ম দ্বিতীয় প্রজন্মে উন্নয়নের জন্য নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমিসেবা ডিজিটাইজেশন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করার সময় সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন তিনি। ভূমি সচিব মো. খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, যেকোনো ডিজিটাল প্রযুক্তির মতোই ভূমিসেবা ব্যবস্থাপনা প্রযুক্তি একটি চলমান উন্নয়ন প্রক্রিয়া। ভূমিসেবা প্রযুক্তির চলমান অগ্রগতিকে এগিয়ে নিতে ব্যর্থ হলে দ্রুত গতিশীল বৈশ্বিক ডিজিটাল পরিম-লে পিছিয়ে পড়তে হবে। এতে সেবার মান বিঘিœত হতে পারে, এমনকি ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা বিপন্ন হতে পারে। এই ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লকচেইন প্রযুক্তির কৌশলগত ব্যবহারের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সাথে উল্লেখ করে তিনি বলেন, ভূমিসেবা সিস্টেমের উন্নয়নে এই প্রযুক্তিগুলো বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। প্রযোজ্য বিধিবিধান ও নীতিমালা সংস্কার করা হচ্ছে নিয়মিত। এছাড়া, প্রয়োজনীয় আইন সংশোধন এবং ক্ষেত্রবিশেষে আইন প্রণয়নেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। পূর্বের ম্যানুয়াল সেবা প্রদানের ধারা ও রীতিকে অধিকতর ডিজিটাল সেবা বান্ধব করার উদ্দেশ্যেই আমরা এসব কাজ করে যাচ্ছি বলে তিনি উল্লেখ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ল্যান্ড ম্যানেজমেন্ট ডোমেইন স্পেশালিষ্ট সাবেক মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, জাতীয় ভূমি জোনিং প্রকল্পের চিফ টেকনিক্যাল এক্সপার্ট সাবেক সিনিয়র সচিব দিলওয়ার বখতসহ ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ