• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের

কমলনগরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তিনজন আহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

হাবিবুর রহমান।। / ২৩২ পঠিত
আপডেট: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

হাবিবুর রহমান।।

লক্ষীপুর কমলনগর উপজেলার চর ফলাফল ইউনিয়ন মাওলানা পাড়া ফজল হক ডিলার বাড়ি জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিন জন গুরুত্বর আহত হয়েছেন।

রবিবার দুপুর ১ঃ৩০ মিনিটে চর ফলাফল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাওলানা পাড়া নিজস্ব জমি ভাগাভাগি কেন্দ্র করে একই পরিবারের তিনজন আহত হয়েছেন তারা হলেন বিবি আয়েশা(৫৫) তার ছেলের বৌ সুমি আক্তার (৩০) এবং তার মেয়ে পারভীন আক্তার(১৮)। আহতরা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিচ্ছে বিবি আয়েশার আঘাত গুরুতর বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

পারভীন আক্তারের চাচি শিউলি আক্তার সাংবাদিকদের কে জানান এরা ভাইয়ে ভাইয়ে জমিজমা নিয়ে অনেক দিন ধরে এই বিরোধ চলে আসছিল।আজ এই জমিতে কাঠের খুটি ঘাড়তে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মো রেদোয়ান হোসেন রিদয় (২৫),এবং তার বাবা ফজল করিম,ও তার মা কুসুম সহ কয়েক জন দেশীয় অস্ত্র দা, রড এবং গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে এ সময় আমার ছোট মেয়ে আমাদেরকে ঠেকাতে গেলে তাকেও মারে।এ বিষয়ে কমলনগর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের কে জানান তিনি।

এ বিষয়ে কথা বললে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের জানান এ বিষয়ে একটি অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ