• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

মহিপুরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মনির হাওলাদার।। / ১৯৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

মনির হাওলাদার।।

মহিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে মহিপুর থানা সদর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন্দের সভাপতিত্বে, সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল ইসলাম হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল আলম, অধ্যক্ষ মনজুরুল আলম, কেন্দ্রীয় যুবলীগ সাংগঠনিক সম্পাদক ড. এ্যাড, শামীম আল সাইফুল সোহাগ,উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবুল, ফিরোজ সিকদার, থানা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন,কলাপাড়া উপজেলা যুবলীগ নেতা ভিপি জিয়াউর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ খলিলুর রহমান, থানা যুবলীগের সদস্য মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম, থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজি, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামাল হাওলাদার, থানা ছাত্রলীগের সভাপতি শোয়াইব খান প্রমুখ।

শোক সভায় বক্তারা বলেন, শোককে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শক্তিতে রূপান্তর করতে হবে। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে সাজা কার্যকর করতে হবে। এসময় তারা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ