• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমান ১০ মার্চ উদ্বোধন করবেন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে জবাবদিহিতার সীমা নির্ধারণে আহ্বান তথ্যমন্ত্রী স্বপনের ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজ ডুবি, নিহত অন্তত ৮০ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর কেন্দ্রীয় সিদ্ধান্তে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক বহিষ্কার কলাপাড়ায় গরু চরানো নিয়ে সংঘর্ষ, গুরুতর আহত ১ কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক,, প্রশাসনে বড় রদবদল: চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব নিয়োগ রেমিট্যান্সে ভর করে ফের চাঙ্গা রিজার্ভ, ৩৫.৩৩ বিলিয়ন ডলারে উত্তরণ কালিগঞ্জে এমপি রবিউল বাশারকে সংবর্ধনা, রমজানের তাৎপর্য তুলে ধরে দুর্নীতিমুক্ত বাংলাদেশের আহ্বান হাজারীবাগে মেলা প্রতারণা: এক নারী উদ্যোক্তা নয়, সকল অংশগ্রহণকারী ক্ষতিগ্রস্ত

কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর হামলায় কৃষক আহত/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ২৩৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

মোঃ নাহিদুল হক,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে সুমন মোল্লা নামে এক কৃষক কে রক্তাক্ত জখম করেছে
প্রতিবেশীরা।

সোমবার (২৮ই আগষ্ট) রাত সাড়ে দশটায় উপজেলার  চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষক সুমন মোল্লা সাংবাদিকদের জানান,সোমবার সকালে তার নিজ জমিতে কিটনাশক মেশানো সার প্রয়োগ করেন। এরপর ওই জমি সংলগ্ন প্রতিবেশীদের সতর্ক করেছেন। যাতে কারও হাঁস মোরগ জমিতে না যায়। এরপরও খাইরুন মোল্লা নামের এক প্রতিবেশীর দুইটি হাঁস জমিতে গিয়ে মারা যায়। খবর পেয়ে তিনি হাঁসের ক্ষতি পুরন দেওয়ার কথা স্বিকার করেন।এরপরও রাতে বাড়ি ফেরার পথে  সবুজ মোল্লা,উমরআলী মোল্লা,বেল্লাল জমাদ্দার, ও শামিম জমাদ্দার মিলে সুমন মোল্লাকে দেশিয় অস্ত্র চাপাতি,রড এবং লাঠি দিয়ে এলোপাথাড়ি ভাবে মেরে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা রকাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা
স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসেন। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহম্মেদ বলেন, আমরা কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ