• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রদ্রোহের মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ইসলাম আটক ইরানের সব এয়ারলাইন বন্ধের কড়া হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ নিউইয়র্কে সাংবাদিকদের আড্ডায় মিলিত হলেন কাদের গণি চৌধুরী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে ফিরল পান্ডা কূটনীতি নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে কাতারের আমীর বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইটের দাবি, স্মারকলিপি প্রদান কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছয় দিনে হরমুজ প্রণালি খোলার শর্ত দিল ইরান জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে দুবছরের কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। 

ম.ব.হোসাইন নাঈম।। / ২২৪ পঠিত
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

মোঃ বেল্লাল হোসাইন নাঈম।।

নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালত এক মাদক ব্যবসায়ি কে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার বদলকোট ইউনিয়নের এক মাদকাসক্ত যুবককে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে০/ এই দন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দন্ডপ্রাপ্ত লোকমান হোসেনকে (৪৫) অত্র ইউনিয়নের দক্ষিণ বদলকোট গ্রামের আলী আহমদের সন্তান।
গাঁজা সেবনরত অবস্থায় বিকেলে তার নিজ এলাকায় থেকে হাতেনাতে ধরার পর এই দন্ড প্রদান করা হয়। এসময় তার কাছ থেকে বিক্রির জন্য সংরক্ষণ করা ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, মাদক সেবন করে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে আসামীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন উপজেলাতে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তারা ও থানা পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ